• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে ইবিতে শিক্ষার্থীদের র‍্যালি

ইবি প্রতিনিধি    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র‍্যালির মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মুবারক র‍্যালিটি শুরু হয়ে ক্যাস্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়া সেক্রেটারি আব্দুর রউফ-সহ অন্যরা উপস্থিত ছিলেন।

আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এইদিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরই উদযাপন করে। এই মুবারক র‍্যালির মাধ্যমে ছাত্রসমাজের মাঝে রাসুল (সাঃ) এর ভালোবাসা বৃদ্ধি পাবে। তারা রাসুলের (সাঃ) আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে একটি ইসলামী সমাজ বিনির্মাণে ভুমিকা রাখবে।”

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, “আজকের এই দিনে রাসুল সাঃ এর আগমন ঘটেছিল। তাকে যে সমাজে পাঠানো হয়েছিল, সেই সময় আরবরা ছিল অপবিত্র। মানুষের হক নষ্ট করা ঘুনে ধরা এক সমাজে রাসূল (সাঃ) ছিলেন আলোকবর্তিকা স্বরুপ। তিনি আরবদের একটি আদর্শ এবং নিরাপদ সমাজ উপহার দিয়েছিলেন।‌ আমাদের উদযাপন শুধু র‍্যালিতেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের বরং রাসুলের সাঃ আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন অন্য সকল মানব রচিত জীবন পদ্ধতির উপর বিজয়ী করার জন্য। আমাদের দায়িত্ব রাসুলের রেখে যাওয়া কাজ আঞ্জাম দেয়া। এতেই রাসুলের ভালোবাসা প্রকাশ পাবে। আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন