{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

মেডিয়েশন নিয়ে পৃথক আইন করা প্রয়োজন: সোহেল

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল বলেছেন, বাংলাদেশে বিচার বিভাগে প্রায় ৪৫ লাখ মামলাজট লেগে আছে। এই সমস্যা সমাধানে প্রচলিত বিচার ব্যবস্থার এককভাবে কার্যকর হওয়া যথেষ্ট নয়। তিনি বলেন, মেডিয়েশন পদ্ধতির ওপর গুরুত্ব দিলে মামলাজট অনেকাংশে কমানো সম্ভব। বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে মেডিয়েশন প্রয়োগ করে সফল হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে আয়োজিত এক কর্মশালায় বিচারপতি আহমেদ সোহেল এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)।

বিচারপতি আহমেদ সোহেল আরও বলেন, মেডিয়েশন পদ্ধতিকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে এবং মানুষের কাছে এর সুফল তুলে ধরতে হবে। প্রত্যেক জেলায় কমিউনিটি মেডিয়েশন সেন্টার প্রতিষ্ঠা করা উচিত। নওগাঁয় প্রথম কমিউনিটি মেডিয়েশন সেন্টার স্থাপনের জন্য বিমসের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক জারি করা লিগ্যাল এইড সংশোধনী অধ্যাদেশ মেডিয়েশনের জন্য ইতিবাচক। এটি মেডিয়েশন মাধ্যমে মামলা বা বিরোধ নিষ্পত্তির পথ আরও প্রসারিত করেছে। বিশ্বে ৫৪টি দেশ সিঙ্গাপুর কনভেনশনে স্বাক্ষর করেছে; বাংলাদেশেরও এতে স্বাক্ষর করা উচিত।

বিচারপতি সরকারের প্রতি আহ্বান জানান, মেডিয়েশন নিয়ে পৃথক আইন প্রণয়ন করা হোক।

কর্মশালায় সভাপতিত্ব করেন অ্যাক্রেডিটেড মেডিয়েটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়রা নূর। বক্তব্য রাখেন সুপ্রিম চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী, সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ শরীফ মো. সানাউল হক, রাজনীতি গবেষক শম্পা বসু, এশিয়া-আফ্রিকা মেডিয়েশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেডলিন কিমিই, সার্ক মেডিয়েশন ফোরামের চেয়ারম্যান জর্জ ইস্যু ভিক্টর। মূল প্রবন্ধ পাঠ করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন বিচারপতি আহমেদ সোহেল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা আইনজীবী সমিতি
ডিসি অফিসের বন্ধ গেট খুলে দিতে ঢাকা বারের চিঠি
ছবি: সংগৃহীত
দুই হত্যাচেষ্টা মামলায় জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
ছবি: সংগৃহীত
সরকারি খরচে সহায়তা পেল ৪ লাখ ৬৯ হাজার মামলা