• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অনলাইনে জুয়ার কারবারি সেলিম প্রধান আবারও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পি.এম.
সেলিম প্রধান-ছবি সংগৃহীত
সেলিম প্রধান-ছবি সংগৃহীত

ক্যাসিনোকাণ্ডে দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে এবার সিসা বার পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার  (৬ সেপ্টেম্বর) ভোর চারটায় ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন। তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় নিজের সিসা বার পরিচালনা করছিলেন এবং সেই বার থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে র‌্যাব তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করেছিল। সেই সময়ে তার বাসা ও অফিসে দেশি-বিদেশি মুদ্রা এবং বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত সেলিম প্রধান গত বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে দণ্ডপ্রাপ্ত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা পরে তার মনোনয়নপত্র বাতিল করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৪
ছবি: ভিওডি বাংলা
রমনা পার্কে স্কুলছাত্রী উদ্ধার, আটক ভুয়া সাংবাদিক
আদাবরে বিএনপি নেতা হত্যা, হুকুমদাতা-প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
আদাবরে বিএনপি নেতা হত্যা, হুকুমদাতা-প্রধান অভিযুক্ত গ্রেপ্তার