• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ১০:৩৪ এ.এম.
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। প্রতীকী ছবি।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। প্রতীকী ছবি।

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতি বছরের ১১ জুলাই দিবসটি পালন করা হয়। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

বিশ্ব জনসংখ্যা দিবসকে ঘিরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলোও দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সূচনা হয় ১৯৯০ সালের ১১ জুলাই। প্রথমবার বিশ্বের প্রায় ৯০টি দেশে দিবসটি উদযাপিত হয়। এরপর থেকে প্রতি বছর জাতিসংঘের সদস্য দেশগুলোতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে।

এর আগে, ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল বিশ্বব্যাপী জনসংখ্যা-সংক্রান্ত বিষয়গুলোকে অধিক গুরুত্ব দেওয়ার লক্ষ্যে ১১ জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বর্তমানে দিবসটি আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা
ফাইল ছবি
চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত
ছবি: ভিওডি বাংলা
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে