তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মহরম গ্রেপ্তার

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মহরমকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-২।
রোববার (৫ জুলাই) রাতে র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মহরমকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব জানায়, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতি, দস্যুতা, চোরাই মাল গ্রহণ এবং মাদক-সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। এছাড়া হাতিরঝিল থানায় একটি মাদক মামলা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য