ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাদের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও অংশ নেবেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য