• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ নিয়ে যা বললেন মোস্তফা ফিরোজ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, আগামী সংসদ নির্বাচনের আগে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করানো। তবে প্রশ্ন উঠছে, এই প্রশিক্ষণ কতটা কার্যকর হবে এবং পুলিশ বাহিনীর মনোবল ও সক্ষমতা কতখানি উন্নত করতে পারবে? বর্তমান আইন-শৃঙ্খলার জটিল পরিস্থিতিতে পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, সেখানে এই প্রশিক্ষণ সত্যিই নির্বাচনী পরিবেশকে পরিবর্তন করতে পারে কি না—এটাই এখন সবচেয়ে বড় বিষয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’- তে তিনি এসব কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। কারণ সামনে যে নির্বাচন আসছে, সেখানে পুলিশ কি আদৌ নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে, সেই সক্ষমতা ও মনোবল তাদের আছে কিনা—তা এখন বড় প্রশ্ন।’

তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন ঘটনাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর জনসাধারণের আস্থা কমে গেছে।

আজকে দেখলাম কক্সবাজারে একটি খাল দখলমুক্ত করতে গিয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও স্থানীয় জনতার রোষানলে পড়তে হয়েছে। ঘেরাও, অবরোধ—এসব ঘটনা ক্রমেই বাড়ছে। অনেক জায়গায় পুলিশ একা পরিস্থিতি সামাল দিতে পারছে না; সেনাবাহিনী নামাতে হচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি বিশাল চ্যালেঞ্জ।

তিনি আরো বলেন, ‘স্থানীয় পর্যায়ে প্রশাসনের দীর্ঘদিনের চর্চা অনুযায়ী, তারা প্রায়ই ক্ষমতাসীনদের পক্ষেই অবস্থান নেয়। যে এলাকায় বিএনপির প্রভাব বেশি সেখানে প্রশাসনের এক ধরনের আচরণ দেখা যায়; আর যেখানে আওয়ামী লীগের প্রভাব সেখানে ভিন্ন রকম। ফলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তার ওপর ৫ আগস্টের ঘটনার পর পুলিশের মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়েছে। অনেক পুলিশ কর্মকর্তা পলাতক, অনেকেই বিচারের মুখোমুখি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।
বিয়ের অতিথি ১০০ ছাড়ালে ট্যাক্স বসানোর দাবি এমপির