• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সয়াবিন তেলে ভ্যাট কমাল সরকার

   ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক 

দাম সহনীয় রাখতে সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট কমালো সরকার। একই সঙ্গে পাম, সানফ্লাওয়ার, ক্যানোলা তেলে ভ্যাট ও অগ্রিম কর কমানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সয়াবিনসহ বিভিন্ন তেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্তটি সোমবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল, অপরিশোধিত ক্যানোলা তেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরিশোধিত সয়াবিন ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে। অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল এবং পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানি পর্যায়ে অগ্রিম কর অব্যাহতি–সুবিধা পাবেন আমদানিকারকেরা।  

পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের সরবরাহ ও দাম সহনীয় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে ভ্যাট ও অগ্রিম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেট অধিবেশন শুরু ৭ জুন
বাজেট অধিবেশন শুরু ৭ জুন
দেশ এখন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রস্তুত: জ্বালানিমন্ত্রী
দেশ এখন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রস্তুত: জ্বালানিমন্ত্রী
তেলের দামে বড় সুখবর, ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবর তেলের দামে বড় সুখবর, ঊর্ধ্বমুখী শেয়ারবাজার