• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বর্ণের দামে বড় লাফ

ভিওডি বাংলা ডেস্ক    ৭ মে ২০২৬, ০৮:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতিতে থেকে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে স্বর্ণের দাম। মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবার স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্ক ঘিরে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত পাওয়ায় মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে, যা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৪৫ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ। এছাড়া যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫৪ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, তেলের দাম কমলে সাধারণত বন্ডের দাম বাড়ে এবং ইল্ড কমে আসে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর গতি ধীর করতে পারে– এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম
আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন
আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন
‘এমটি নিনেমিয়া’ থেকে তেল খালাস শুরু
‘এমটি নিনেমিয়া’ থেকে তেল খালাস শুরু