• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

শিশু সন্তানকে নদীতে ফেলে হত্যা

মাদারীপুর প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রথমে চুরির কথা জানালেও পুলিশের জিজ্ঞাসাবাদে সন্তানকে নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন মা। পরে নদী থেকে তিন মাসের শিশু মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মাদারীপুরে শিবচরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা কানুন আক্তার। তবে দুপুরে বাড়িতে একা ফিরে যান তিনি। স্বজনরা সন্তানের কথা জানতে চাইলেন জানান, সড়কের সামনে দাঁড়ালে তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত শিশুটিকে চুরি করে নিয়ে যায়। দুপুরে জ্ঞান ফিরলে কানুন বাড়িতে আসেন। বিষয়টি থানায় জানান পরিবারের সদস্যরা।

শিশু মারিয়াকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশের একাধিক টিম। সিসিটিভি ফুটেজ দেখার পর শিশুটির মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি শিশুটিকে উপশহর সংলগ্ন ময়নাকাটা নদীতে ফেলে দিয়েছেন বলে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে নদী থেকে শিশু মারিয়ার মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে রহিমা আক্তার নিজ সন্তানকে নদীতে ফেলে দেন।

নিহত শিশুর বাবা মো. রফিকুল ইসলাম বলেন, আমার স্ত্রী প্রায় দুই মাস যাবত মানসিকভাবে একটু অসুস্থ। আমাদের শিশু কন্যা মারিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হলেও পরে সে একা বাড়িতে ফিরে আসে। মারিয়ার কথা জানতে চাইলে আমার স্ত্রী জানায় রাস্তার মাঝে কেউ তাকে চেতনানাশক খাইয়ে শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। পরে রাতে আমার মেয়ে মরদেহ উদ্ধার হয়।
 
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বলেন, সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ তদন্ত করে। পরে মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি নদীতে তার মেয়েকে ফেলে দিয়েছেন বলে জানান। রাতে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে