• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেল ১৬জন

মাদারীপুর প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কোনো প্রকার তদবির ও ঘুষ ছাড়াই কেবল শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র ১৮০ টাকা ব্যয়ে মাদারীপুরে ১৬ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

রোববার (৩১ আগস্ট) মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার নাঈমুল হাছান।

মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল’ পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩৩০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ভাইভায় উত্তীর্ণ হয়েছে ১৯ জন। পরে যাচাই-বাছাই করে তাদের মধ্যে থেকে ১৬ জন উত্তীর্ণ হয়। আপেক্ষামাণ রয়েছেন ৩ জন। উত্তীর্ণদের ১৬ জনই দিনমজুর ও অটো চালক বলে জানা গেছে।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম ও ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলামসহ মাদারীপুর জেলার পুলিশের সকল কর্মকর্তারাবৃন্দ।

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায় এসেছেন। আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। এ সময় প্রতিক্রিয়া জানাতে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

উল্লেখ্য, মাদারীপুরে ৩৩০টি পুলিশ কনস্টেবল পদের বিপরীতে সাড়ে ৩ শতাধিক আবেদন জমা পড়ে বলে জানান নিয়োগ কমিটির সদস্যরা।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০