• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন বৈদেশিক সহায়তা কমায় জরুরি সেবা হারাল ১০ লাখ নারী ও কিশোরী

না ফেরার দেশে অভিনেত্রী প্রিয়া মারাঠে

বিনোদন ডেস্ক    ৩১ আগস্ট ২০২৫, ০২:৪৪ পি.এম.
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে-ছবি: সংগৃহীত
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে-ছবি: সংগৃহীত

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই। রোববার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের মিরা রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ক্যানসারে আক্রান্ত ছিলেন প্রিয়া মারাঠে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি। অসুস্থতার সঙ্গে লড়াই শেষে আজ সকালে চিরবিদায় নিলেন এই অভিনেত্রী।

১৯৮৭ সালের ২৩ এপ্রিল মহারাষ্ট্রের থানে জন্মগ্রহণ করেন প্রিয়া। বেড়ে ওঠেন মুম্বাই শহরে। ২০০৬ সালে মারাঠি ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন তিনি। পরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করে হয়ে ওঠেন পরিচিত মুখ।

তার অভিনীত জনপ্রিয় সিরিয়ালের মধ্যে রয়েছে- পবিত্র রিশতা, সাথ নিভানা সাথিয়া, উত্তরণ, তু তিথে মে, ভাগে রে মন। বিশেষ করে পবিত্র রিশতা সিরিজে অঙ্কিতা লোখান্ডের ছোট বোনের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

অভিনয়ের পাশাপাশি প্রিয়া ছিলেন একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও। ‘কসম সে’ সিরিজ দিয়ে হিন্দি ধারাবাহিকে যাত্রা শুরু করেন তিনি এবং জনপ্রিয় কমেডি শো কমেডি সার্কাস-এর প্রথম সিজনে অংশ নেন। এছাড়া দুটি সিনেমাতেও অভিনয় করেছিলেন এই শিল্পী।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোয়ানা ২ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
এবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’
ছবি: সংগৃহীত
ফুটপাতে রাত কাটানো যশ আজ কোটিপতি
ছবি: সংগৃহীত
অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ‎গৌতম সাহা