• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা

রাজশাহী প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ১০:৪২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নগরীর গণকপাড়া এলাকার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’র ব্যানারে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর আহ্বানে অনুষ্ঠিত এ মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সহযোগীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মিছিলটি সাহেববাজার প্রদক্ষিণ শেষে গণকপাড়া মোড়ে পৌঁছালে কয়েকজন বিক্ষোভকারী জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা দরজা ও অফিসকক্ষ ভাঙচুর করে এবং আসবাবপত্র ও ছবি রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, “জোর করে রাজনীতি করা যায় না। আমরা অপরাধ করলে দেশের আইন অনুযায়ী আমাদের শাস্তি হোক। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এমন ঘটনা কারও কাম্য নয়।”

এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত জাতীয় পার্টির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালিয়েছে। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে