• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ

১৪ দিন একটানা  চিয়া সিড খেলে শরীরে কী প্রভাব পড়ে?

  লাইফস্টাইল
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৩:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিয়া সিড ফিটনেস সচেতনদের কাছে এক জনপ্রিয় খাদ্য উপাদান। এই ছোট্ট কালো বীজে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য বহুমুখী উপকার বয়ে আনে।

ভারতের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. সৌরভ শেঠি জানিয়েছেন, প্রতিদিন টানা ১৪ দিন চিয়া সিড খেলে শরীরে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিতে পারে-

ক্ষুধা দমন ও দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি: চিয়া সিডস নিজের ওজনের প্রায় ১২ গুণ পানি শোষণ করে। ফলে শরীর হাইড্রেটেড থাকে এবং ক্ষুধা কম অনুভূত হয়।

হজমশক্তি উন্নত করে: চিয়া সিডের ফাইবার অন্ত্রের কার্যকারিতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম প্রক্রিয়া সহজ করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক: ক্ষুধা কমানোর পাশাপাশি পর্যাপ্ত শক্তি সরবরাহ করায় ওজন কমাতে ইতিবাচক ভূমিকা রাখে।

ত্বকের উপকারিতা: অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট থাকার কারণে নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা ও টেক্সচারে উন্নতি দেখা দিতে পারে।

কীভাবে খাবেন চিয়া সিড?

বিশেষজ্ঞরা জানান, সকালের নাস্তা বা খালি পেটে পানিতে ভিজিয়ে খাওয়া সবচেয়ে ভালো। এতে সারাদিন শরীরে শক্তি যোগাবে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে রাতে খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত, বিশেষত যাদের হজমে সমস্যা রয়েছে।
 
সতর্কতা

অতিরিক্ত চিয়া সিড খেলে পেট ব্যথা, গ্যাস বা ডায়রিয়া হতে পারে। তাই  খাদ্যতালিকায়  প্রতিদিন পরিমিত পরিমাণে যুক্ত করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর। সব মিলিয়ে, একটানা ১৪ দিন পরিমিত পরিমাণে চিয়া সিড খেলে শরীরে ইতিবাচক পরিবর্তন আসে, তবে মাত্রাতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?