• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও (ডেমি অফিসিয়াল) পত্র তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে জমা দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার পর তীব্র প্রতিবাদ জানিয়ে সতর্কবার্তা জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দপ্তরে প্রচারিত ও দাখিল করা ডিও পত্রটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি। ওই পত্রের সঙ্গে জাতীয় সংসদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড বা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গুরুতর ও আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে সরাসরি যোগাযোগ করে পত্রটির সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া সর্বসাধারণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের জালিয়াতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান
প্রধানমন্ত্রী তারেক রহমান
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাথে বৈঠক সরকারের ভালো উদ্যোগগুলো মানুষকে জানান: প্রধানমন্ত্রী