• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হামলায় নিজের বেঁচে ফেরার বর্ণনা দিলেন আরঘচি নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা

  খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৫:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা পিছু হটেছে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৭ জুলাই) যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত প্রায় সোয়া ৩টার দিকে যামিনীপাড়া ব্যাটালিয়নের একটি টহল দল মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

অধিনায়ক জানান, উদ্ধার করা অস্ত্র ও আলামত নিয়ে ফেরার সময় ওঁৎ পেতে থাকা সশস্ত্র চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও তাৎক্ষণিক পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর বিজিবির প্রতিরোধের মুখে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত হননি। পাশাপাশি উভয় পক্ষের কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিবিড় নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা মহিলা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই ৬ শিক্ষকের পদায়ন
ছবি: সংগৃহীত
হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা
ছবি: সংগৃহীত
গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ছড়াতেই বরখাস্ত ভূমি কর্মকর্তা