• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ সরকারের ভালো উদ্যোগগুলো মানুষকে জানান: প্রধানমন্ত্রী

শাহরুখের মান্নাত:

১৩ কোটি থেকে এখন মূল্য ২শ’ কোটির বেশি

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
বলিউড বাদশাহ শাহরুখ খান- ছবি সংগৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খান- ছবি সংগৃহীত

মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রপাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রাসাদোপম বাড়ি ‘মান্নাত’। শুধু একটি বাড়ি নয়, এটি এখন মুম্বাইয়ের অন্যতম ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। বলা হয়, মুম্বাই ভ্রমণ অপূর্ণ থাকে যদি মান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে ছবি না তোলা হয়।

২০০১ সালে প্রায় ১৩ কোটি টাকায় বাংলোটি কিনেছিলেন শাহরুখ। প্রথমে নাম দেন ‘জান্নাত’, পরে সেটিই হয়ে ওঠে ‘মান্নাত’-যার অর্থ প্রার্থনা। শাহরুখের ভাষায়, বাবা-মা হারানোর পর মাথা গোঁজার স্থায়ী আশ্রয় চেয়েছিলেন তিনি, আর মান্নাত সেই স্বপ্নের বাস্তব রূপ।

বর্তমানে প্রায় ২৭ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এই বাড়িতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। বিশাল বাগান, সুইমিং পুল, জিম, ব্যক্তিগত অফিস, লাইব্রেরি, ৪২ আসনের সিনেমা হল এবং পুরস্কার-ট্রফি রাখার আলাদা কক্ষ মান্নাতকে করেছে অনন্য।

রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, এখন মান্নাত বিক্রি হলে সহজেই ২০০ কোটি টাকার বেশি পাওয়া যাবে। তবে শাহরুখ স্পষ্ট জানিয়ে দিয়েছেন-মান্নাত তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, কখনোই এটি বিক্রি করবেন না।

প্রসঙ্গত, মান্নাতের আগের নাম ছিল ‘ভিলা ভিয়েনা’, যা ১৯১৪ সালে নির্মিত হয়। এটি বর্তমানে গ্রেড-৩ হেরিটেজ সম্পত্তি। মূল কাঠামো অক্ষুণ্ণ রেখেই শাহরুখ যুক্ত করেছেন ছয়তলা একটি অ্যানেক্স। ঐতিহ্য ও আধুনিকতার এই মিশ্রণেই মান্নাত আজ বলিউডের সবচেয়ে আইকনিক বাড়িগুলোর একটি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং।
গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং
শ্রীলেখা মিত্র
মোদির বিতর্কিত পোস্টার হাতে শ্রীলেখা, হতে পারেন গ্রেপ্তার!
ইমরান হাশমি-তাসনুভা তিশা
ইমরান হাশমিকে কাছে পেতে চান তিশা