• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

বিবাহবার্ষিকী ভুলে গেলেন চঞ্চল, কৃতজ্ঞতা প্রকাশ স্ত্রীকে

বিনোদন ডেস্ক    ২৮ আগস্ট ২০২৫, ০২:০১ পি.এম.
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী-ছবি সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নিজের বিবাহবার্ষিকী ভুলে গেছেন। তবে স্ত্রী শান্তার মনে করিয়ে দেওয়ার পর অনুশোচনা অনুভব করছেন তিনি। সেই অনুভূতিই ফেসবুক পোস্টে শেয়ার করেছেন চঞ্চল।

তিনি লিখেছেন, বিবাহবার্ষিকীর কথা মাথায় না থাকলেও স্ত্রী শান্তার সহনশীলতা এবং মনে করিয়ে দেওয়ার জন্য তিনি ভীষণ কৃতজ্ঞ। পোস্টে তিনি প্রায় ১৫ বছর আগের একটি পারিবারিক ছবি যুক্ত করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি, স্ত্রী শান্তা এবং ছেলে শুদ্ধ।

চঞ্চল স্বীকার করেছেন, আজ তাদের বিয়ের দিন হলেও তা মনে ছিল না, এমনকি কততম বিবাহবার্ষিকী তা নির্দিষ্টভাবে জানতেন না। অভিনেতা হিসেবে সফল হলেও ব্যক্তিজীবনে ভুলে যাওয়ার প্রবণতা তাকে প্রায়ই অস্বস্তিতে ফেলে।

শেষে তিনি স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ‘শুভ বিবাহবার্ষিকী’ লিখে ভালোবাসার বার্তা দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ
আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ
রং-তুলিতে মাতলেন বিপাশা
রং-তুলিতে মাতলেন বিপাশা
আইনি জটিলতায় স্বস্তি পেলেন সালমান খান
আইনি জটিলতায় স্বস্তি পেলেন সালমান খান