• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

কুষ্টিয়া আদালতে আসামির ‘জয় বাংলা’ স্লোগান

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৬:৫১ পি.এম.

কুষ্টিয়ার কুমারখালীতে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর আদালতে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন পাপ্পু ও দলের নেতাকর্মীরা। তবে স্লোগান দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ার কারণে নেতাকর্মীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে৷ পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় তারা এ স্লোগান দিতে দিতে আদালত ভবনে প্রবেশ করেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান।

গ্রেপ্তার ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে। তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷ এ ছাড়া, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আদালত, আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা পাপ্পুকে গাড়িতে আদালতে আনে পুলিশ। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেন পাপ্পু। এ সময় ছাত্রলীগের প্রায় ১০ জন নেতাকর্মী তার সঙ্গে স্লোগান দিয়ে তারা পালিয়ে যান। পরে আদালতের মাধ্যমে ওই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে৷

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা