• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

জামায়াতের হাতেই স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ : আতাউর

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ১০:০০ পি.এম.
শেয়ার করুন 0
জামায়াতে ইসলামীর নেতা  আতাউর রহমান সরকার। ছবি-সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতা আতাউর রহমান সরকার। ছবি-সংগৃহীত

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, ৫৪ বছর ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে সেই মালিকানা ফিরিয়ে দিতে হবে। জামায়াত সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।

সোমবার (২৫আগস্ট) সকাল ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চৌমহনীতে গণসংযোগ, শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়, কৈখলা রাবেয়া মান্নান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতাউর রহমান সরকার বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ জনগণকে অধিকার বঞ্চিত করে লুটপাটতন্ত্র কায়েম হয়েছে। প্রশাসনে সর্বত্র দুর্নীতি। ভেঙে পড়েছে পুরো প্রশাসনিক ব্যবস্থা। এমতাবস্থায় নতুন ব্যবস্থা গড়ে তুলতে জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া প্রয়োজন। একমাত্র জামায়াতের হাতেই এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলাম নিরাপদ।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য দ্বীন ইসলাম ভুইয়া, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামাল উদ্দিন, জামায়াত নেতা হুমায়ুন কবির, ইউনিয়ন জামায়াতের সভাপতি আলী আশরাফ, সেক্রেটারি জহিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
ছবি: ভিওডি বাংলা
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর
ছবি: ভিওডি বাংলা
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা