• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার- আমিনুল

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ১০:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি-সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি-সংগৃহীত

বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আপনাদের যে সমস্যাগুলো আমি শুনলাম- যেগুলোর সমাধান দ্রুত করা সম্ভব, সেগুলো আমি দ্রুত সমাধান করার চেষ্টা করব। আর যেসব সমস্যার সমাধান এখনই করা সম্ভব নয়, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই ও বন্ধু হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ড ই-ব্লকের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজ এলাকার মানুষদের প্রতি হৃদয়ের টান নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, “আমি ছোটবেলা থেকেই রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় বড় হয়েছি। খেলাধুলা করেছি দীর্ঘ ১৭ বছর, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেছি এবং নেতৃত্ব দিয়েছি। আজ আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ধানের শীষের প্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকতে চাই। আপনাদের এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। তাই আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।”

জনগণের সমস্যা সমাধানে কঠোর অবস্থান নিয়ে এ সময় উপস্থিত জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, “আজকে আপনারা যে সমস্যাগুলো বলেছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার। দলের নেতারাও এসব সমস্যার কথা শুনেছেন। যদি কোনো নেতা জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হন, আপনারা সরাসরি আমার কাছে অভিযোগ করবেন। আমি এমন নেতা নিয়ে কাজ করতে চাই, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করে। প্রয়োজনে জনগণের স্বার্থবিরোধী নেতাকে পরিবর্তন করে দেওয়া হবে।”

শিক্ষা, ইসলাম ও মাদকমুক্ত সমাজের প্রতিশ্রুতি নিয়ে এলাকাবাসীর এক প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে পবিত্র আল কোরআনকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হবে। তিনি আরো বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সেই আদর্শে ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যতের প্রতিটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।”

শিক্ষার মান উন্নয়ন ও তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনার অঙ্গীকার করে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ‘জিরো টলারেন্স’ নীতির মাধ্যমে সারা বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে ইনশাআল্লাহ।”

জনগণই শক্তির উৎস মন্তব্য করে সভায় উপস্থিত স্থানীয়রা তাদের সমস্যার কথা তুলে ধরলে আমিনুল হক প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণের ভোট ও ভালোবাসাই তার শক্তির উৎস। তিনি জনগণের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
ছবি: ভিওডি বাংলা
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর
ছবি: ভিওডি বাংলা
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা