• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮

রাজশাহী প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ০৯:৩২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজশাহীতে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে আট সেনাসদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মোহনপুর উপজেলার মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেনাবাহিনীর একটি টহল দল রাতে দায়িত্ব পালনের সময় মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর গাড়ি ও ট্রাক দুটিই সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় আট সেনাসদস্য আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আট সেনাসদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আইনগত প্রক্রিয়া চলমান আছে।”

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে