• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

গ্রিসে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন-সুদীপ ঘোষ (৪২) ও মোসলেউদ্দিন বাবু মোল্লা (৬৯)।

বুধবার (২০ আগস্ট) বিকেলে এথেন্সের ব্যস্ততম পেত্রু র‍্যালি সড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলের উদ্দেশে একই মোটরসাইকেলে যাচ্ছিলেন সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা। হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে পেছনে বসা মোসলেউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সুদীপ ঘোষকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকাইয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহত সুদীপ ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রাধানগর ঘোষপাড়ার মৃত সুকুমার ঘোষের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এথেন্সের একটি গাড়ির শোরুমে চাকরি করতেন। প্রায় দেড় বছর আগে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে দেশে গিয়েছিলেন।

অপর নিহত মোসলেউদ্দিন বাবু মোল্লা শরীয়তপুর জেলার দেশহাতরা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শ্রমজীবী প্রবাসী হিসেবে গ্রিসে অবস্থান করছিলেন।

ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আখাউড়ার প্রবাসী যুবক মো. হানিফ মিয়া। ছবি: সংগৃহীত
মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের