• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু

  চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১০:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেছেন, চিড়িয়াখানাটি শুধু বিনোদনের স্থান নয়, বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা তৈরির একটি আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভবিষ্যৎ প্রজন্ম বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে দেশের বিভিন্ন প্রাণীর জীবনযাপন, বৈশিষ্ট্য এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে, সে লক্ষ্যেই চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে।

তিনি বলেন, আধুনিক চিড়িয়াখানার মূল উদ্দেশ্য কেবল প্রাণী প্রদর্শন নয়; বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, পরিবেশ সচেতনতা এবং স্বাস্থ্যকর বিনোদনের সমন্বিত পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় আধুনিক অবকাঠামো, উন্নত ব্যবস্থাপনা, দর্শনার্থীবান্ধব সুযোগ-সুবিধা এবং শিক্ষামূলক কার্যক্রম যুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অন্যান্য চিড়িয়াখানাকেও কীভাবে আরও আধুনিক ও দর্শনার্থীবান্ধব করা যায়, সে বিষয়েও সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে। চিড়িয়াখানাগুলোকে শিশু-কিশোর ও তরুণদের জন্য শিক্ষা, জ্ঞান এবং প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রাণীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। পরিবার নিয়ে সময় কাটানোর উপযোগী একটি আকর্ষণীয় স্থানে চিড়িয়াখানাকে পরিণত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশের প্রাণীসম্পদ ও জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান তুলে ধরার ব্যবস্থাও করা হবে।

চিড়িয়াখানা পরিদর্শনের সময় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পরিবেশের ক্ষতি ১০ লাখ টাকা ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট
ছবি: ভিওডি বাংলা
সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা