• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের ৬ কর্মকর্তা। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ছয়জনের মধ্যে পাঁচজন ৪৩তম বিসিএসের অন্য ক্যাডারে যোগ দেওয়ায় তারা চাকরি ছেড়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৩ ধারা অনুযায়ী তাদের নামের পার্শ্বে ৩নং কলামে উল্লিখিত ক্যাডার/প্রতিষ্ঠানে যোগদানের লক্ষ্যে ৪নং কলামের তারিখ থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা গ্রহণ করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়।

আদেশে বলা হয়, লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. রেদোয়ানুল করিম কর ক্যাডারে সহকারী কর কমিশনার পদ হিসেবে যোগদান করায় এ চাকরি ছেড়েছেন। রামগতিতে আ স ম আবদুর রব সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাজহারুল ইসলাম পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

এছাড়া নওগাঁর সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিদুর কুমার প্রাং খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আলাউদ্দিন আকন্দ প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

লক্ষ্মীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক শ্যামল মল্লিক খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদ যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। এ ছাড়া হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইউসুফ আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার চার স্তম্ভে বড় পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর
শিক্ষার চার স্তম্ভে বড় পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর
জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান