• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি    ২১ আগস্ট ২০২৫, ০২:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) গভীর রাতের কোনো এক সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার পর বিষয়টি জানাজানি হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে গরু-হাঁস-মুরগি বাইরে না আসায় সকাল সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা বেগমের ২ মেয়ে ও ৫ ছেলে রয়েছে। জমিজমা লেখে দেওয়া নিয়ে পারিবারিক বিরোধ ছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে