• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রোয়াংছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

বান্দরবান প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ০৮:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় হ্লায়ইনু মারমা (৪৫) নামে এক মহিলা নিহত এবং শিশুসহ ৫জন আহত হয়েছে। হ্লায়ইনু মারমা উপজেলার হেডম্যান পাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টা দিকে একটি চাঁদের গাড়ি মেরাই পাড়া সংলগ্ন পাহাড়ের উপর থেকে নিচে নামার সময় এ ঘটনা ঘটে। বান্দরবান থেকে চাঁদের গাড়িটি যাত্রী নিয়ে তারাছা ইউনিয়ন বেতছরা উদ্দেশ্য ফিরছিলেন। তখন মেরাই উপর পাড়া এলাকার পাহাড়ে ঢালু জায়গায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা জানান, দুর্ঘটনার সময় চাঁদের গাড়িটি (বি-৭০) দুমরে মুছরে যায় এবং ঘটনাস্থলে এক মহিলা নিহত ও শিশুসহ ৫জন গুরুতর আহত হয়।

এই বিষয়ে রোয়াংছড়ি থানার ইনচার্জ শুভ্র মুকুল বলেন, সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে