• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

রাজবাড়ী হাসপাতালে দুদকের অভিযান

রাজবাড়ী প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ০৭:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৃতীয় দফা অভিযানে খাবারে অনিয়ম, ওষুধের ঘাটতি, রোগীদের চিকিৎসায় অবহেলা এবং হাসপাতালের নোংরা পরিবেশসহ বিভিন্ন অনিয়মের সত্যতা মিলেছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুস্তাফিজের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক জানান, রোগী ও স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযানের আয়োজন করা হয়। অভিযানকালে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখা হয়। একই সঙ্গে রোগীদের খাবারের মান, চিকিৎসা সেবা এবং রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়।

তিনি আরও বলেন, “রোগীদের তুলনায় চিকিৎসকের সংকট স্পষ্টভাবে দৃশ্যমান। ওয়াশরুমগুলো নোংরা ও অপরিচ্ছন্ন। ভর্তি রোগীদের নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ মিলে।”

দুদকের টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিত রাখা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবারের মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করে। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে টিম জানায়।

অভিযানে আর উপস্থিত ছিলেন,   দুূদকের উপসহকারী পরিচালক কামরুল হাসান ও সহকারী পরিদর্শক  মোঃ শামীম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে সংসদে হাজির এমপি এমরান
সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে সংসদে হাজির এমপি এমরান
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী