• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

৭০ বছর বয়সেও যেভাবে হার্ট ভালো থাকবে

লাইফস্টাইল    ২০ আগস্ট ২০২৫, ০৫:২৭ পি.এম.
প্রতীকী ছবি

শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ  বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়াটা স্বাভাবিক। বিশেষ করে ৬০-৭০ বছরের পর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে হার্ট। এ সময় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা অনেকের জীবনকে জটিল করে তোলে। তবে বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়লেও  কিছু অভ্যাস মেনে চললে হার্টকে সুস্থ ও সক্রিয় রাখা সম্ভব।  

পাঁচটি অভ্যাস হার্ট ভালো রাখে:

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: শরীরে নানা পরিবর্তন আসে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে  । তাই রক্তচাপ, সুগার, কোলেস্টেরল ও ইসিজি ইত্যাদি রুটিন চেকআপ করানো জরুরি। এতে রোগ আগেভাগেই ধরা পড়ে এবং সঠিক চিকিৎসা নেওয়া যায়।

শরীরচর্চা প্রতিদিন: যেমন আধঘণ্টা  হালকা ব্যায়াম, হাঁটা, যোগব্যায়াম বা স্ট্রেচিং রক্তসঞ্চালন বাড়ায়, বাড়তি চর্বি কমায় এবং হার্টকে শক্তিশালী রাখে।

মানসিক চাপ নিয়ন্ত্রণ: হার্টের জন্য মারাত্মক অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ। নিয়মিত মেডিটেশন, গান শোনা, পরিবারের সঙ্গে সময় কাটানো বা শখের কাজ করলে মন শান্ত থাকে এবং হার্টও সুস্থ থাকে।

নির্বাচন করবেন সঠিক খাবার: বয়স বাড়লে তেল-মসলাযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে শাকসবজি, মৌসুমি ফল, ডাল, ওটস, বাদাম এবং সহজপাচ্য খাবার খাওয়া ভালো। পাশাপাশি লবণ ও চিনি কম খাওয়ারও পরামর্শ দেন চিকিৎসকরা।

পর্যাপ্ত ঘুম: অত্যন্ত জরুরি প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা ভালো ঘুম বয়স্কদের জন্য । ঘুমের অভাবে রক্তচাপ বেড়ে যায়। সেই সাথে হার্টের ওপর চাপ পড়ে এবং নানা রোগের ঝুঁকি বাড়ে। 

বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রার ধরনই মূলত হার্টের সুস্থতার নিয়ামক। সঠিক ডায়েট, শরীরচর্চা ও মানসিক শান্তি বজায় রাখলে ৭০ বছর বয়সের পরও হার্ট তরতাজা রাখা সম্ভব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?