• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ইসি’র নির্দেশনা

   ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়গুলোকে দুর্নীতিমুক্ত করতে নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির সংস্থাপন শাখার উপসচিব মো. হেলাল উদ্দিন খান নির্দেশনাটি সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাসহ সকল ধরনের সেবা দুর্নীতিমুক্ত ও সহজীকরণের লক্ষ্যে মাঠ কার্যালয়গুলো নিয়মিত মনিটরিং করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস/জেলা নির্বাচন অফিস/উপজেলা নির্বাচন অফিসে প্রতিদিন কতজনকে সেবা দেওয়া হয়েছে তার হিসাব অফিস বোর্ডে লিপিবদ্ধ করা এবং ০৭ দিন অন্তর অন্তর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক অঞ্চলের হিসাব ইসি সচিবালয়কে অবহিত করতে হবে।

এছাড়া, কার্ড ম্যানেজমেন্ট সফটওয়ারে জাতীয় পরিচয়পত্র সেবার দৈনিক হিসাব ঊর্ধ্বতন কর্মকর্তার মনিটরিংয়ের অপশন রাখার জন্য সিস্টেম ম্যানেজারকে নির্দেশনা দেওয়া হয়েছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও
চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও
নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ
জাতিসংঘ ফোরাম নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ
যেসব এলাকায় বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির শঙ্কা
যেসব এলাকায় বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির শঙ্কা