• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইবি'র শিক্ষকবাহী বাসের সঙ্গে রূপসা বাসের সংঘর্ষ

ইবি প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৩:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকবাহী কোস্টার বাস। রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী  বৃত্তিপাড়ার ১১ মাইল এলাকায় রূপসা বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন শিক্ষকসহ ড্রাইভার আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ড্রাইভার ও একজন শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া শহর থেকে সকাল ১০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে শিক্ষকদের বাসটি। মাঝপথে এসে দ্রুত গতিতে চলছিলো। এদিক থেকে কুষ্টিয়াগামী রূপসা বাস আসতেছিলেন। ১১ মাইল এলাকায় এসে একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ড্রাইভার ভিতরে চাপা পড়লে উপস্থিত ছাত্র জনতা বাসের সম্মুখে দড়ি বেঁধে জায়গা প্রশস্ত করে বের করেন ড্রাইভারকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, ‘১১ মাইল এলাকায় দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভার নজরুল চাপা পড়ায় এক্স-রে করার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ইনজুরি সম্পর্কে জানা যাবে। আল হাদিস বিভাগের একজন শিক্ষক ড. মো. শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। বাকিরা তেমন আহত হননি। সব মিলিয়ে ৬-৭ জন ছিলেন।’

তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটি গ্যারেজে পাঠানো হচ্ছে আর রূপসা বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যাবে। রূপসা বাস মালিকের সাথে কথা বলেছি। তারা আসলে আলোচনায় বসা হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন