• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নবগঙ্গা নদীতে থেকে নারীর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৩:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। উচ্চতা প্রায় ৫ ফুট এবং গোলগাল চেহারার। পোশাক-পরিচ্ছদ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি সম্ভ্রান্ত পরিবারের সদস্য। বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান জানান, স্থানীয়রা নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা ঘটেছে ২-৩ দিন আগে। মরদেহ দীর্ঘ সময় পানিতে থাকায় তাৎক্ষণিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে গলায় একটি কালো দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে