• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সিলেটে পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পি.এম.
মো. আলমগীর আলম। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর লুটের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে তাকে কোম্পানীগঞ্জ উপজেলার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মো. আলমগীর আলম পূর্ব ইসলামপুর ২ নম্বর ইউপির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগে গত বছর দায়ের হওয়া এক মামলার তালিকাভুক্ত আসামি আলমগীর আলম। পাশাপাশি ওই মামলায় জব্দ করা যন্ত্রপাতি চুরির অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলারও আসামি তিনি।

কোম্পানীগঞ্জ থানার ওডি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সম্প্রতি সাদা পাথর লুট হওয়ার ঘটনায় তিনি জড়িত কিনা, সেটা পুলিশ খতিয়ে দেখছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে