• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রূপপুরের ‘বালিশ কাণ্ড’, জাদুঘরে রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়

সিয়ামকে নিয়ে রাফীর ভৌতিক ছবি, নায়িকা তুষি

বিনোদন ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০৪:১৪ পি.এম.
সিয়াম আহমেদ- রায়হান রাফীর-নাজিফা তুষি -ছবি সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদের অভিনয়ে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ শিগগিরই বড়পর্দায় আসতে যাচ্ছে। এটি একটি ভৌতিক জনরার ছবি, যেখানে সিয়ামের সঙ্গে থাকবেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

নায়কের চরিত্র নিশ্চিত হওয়া গেলেও নায়িকা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, ‘আন্ধার’-এর নায়িকা হিসেবে আছেন অভিনেত্রী নাজিফা তুষি। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় সিয়াম ও তুষি জুটি বাঁধতে যাচ্ছেন।

তুষি এর আগে ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ ছবিতে অভিনয় করে নজর কাড়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন ওটিটি সিরিজে যেমন ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’-এ অভিনয় করেছেন। রায়হান রাফীর পরিচালনায় ‘ডার্ক সাইড অব ঢাকা’-তেও তাকে দেখা গেছে।

নাজিফা তুষি ‘আন্ধার’ নিয়ে বলেন, ‘আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না, আমাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। আপাতত কিছু বলতে পারব না, যা বলার আছে তা টিম এবং পরিচালক বলবেন।’

রায়হান রাফী ও সিয়াম আগে একসঙ্গে কাজ করেছেন ‘পোড়ামন ২’, ‘দামাল’ এবং ওয়েব ফিল্ম ‘টান’-এ। ‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।

সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে ছবির শুটিং শুরু হবে। ছবিটি মুক্তির জন্য কোনো ঈদ মৌসুমের অপেক্ষা করবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল