• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মাদারীপুরে স্বর্ণ চুরির মামলায় স্বামী-স্ত্রী কারাগারে

মাদারীপুর প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে ৫৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরির মামলায় স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৩ আগস্ট) বিকেলে পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক জামিন না মঞ্জুর করে দু'জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের মলরাম সিংহের ছেলে হৃদয় সিংহ (৩৫) এবং তার স্ত্রী মৌসুমী সরকার (৩০)।
 
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ডাসার ইউনিয়নের পূর্ব দর্শনা গ্রামের নিত্যানন্দ দে’র বসতঘরের তালা ভেঙে স্বর্ণালংকারসহ মালামাল চুরি করে একটি সংঘবদ্ধ চোরচক্র। চুরিকৃত স্বর্ণালংকারের মূল্য ধরা হয়েছে প্রায় ৫৪ লাখ ৪০ হাজার টাকা।

এই ঘটনায় ভুক্তভোগী নিত্যানন্দ দে মঙ্গলবার ডাসার থানায় মামলা দায়ের করেন। মামলার পরদিন রাতে পুলিশ ধামুসা গ্রামে অভিযান চালিয়ে হৃদয় সিংহ ও তার স্ত্রী মৌসুমী সরকারকে গ্রেফতার করে।
 
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া কিছু স্বর্ণালংকার উদ্ধার করে। তবে এখনও বেশিরভাগ মালামাল উদ্ধার হয়নি।
 
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, চুরির ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।তিনি বলেন, চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে, বাকি মালামাল উদ্ধার করতে অভিযান চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে