• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইবিতে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০১:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মগ্রন্থ সম্পর্কে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে ধর্ম অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী কিছু শিক্ষার্থীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক পোস্টের বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

চার সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং সদস্য সচিব হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম। কমিটির অন্য দুই সদস্য হলেন দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার।

অফিস আদেশে কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে ঘটনার পেছনের প্রকৃত কারণ ও তথ্য উদঘাটন করে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, “আমি কমিটির বিষয়ে চিঠি পেয়েছি এবং এরইমধ্যে অন্যান্য সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আগামী শনিবার তাদের সঙ্গে প্রথম সভা অনুষ্ঠিত হবে। সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন