• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

কুষ্টিয়া প্রতিনিধি    ৭ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিকেলে উপজেলার শিলাইদহে স্মৃতিবিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ী চত্বরে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বকুলতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মিকাইল ইসলাম। শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তিয়াশা চাকমা। রবীন্দ্রনাথের জীবন, দর্শন ও সাহিত্যকর্মের উপর আলোচনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান।

এদিকে কবিগুরুর  প্রয়াণ দিবসটি উপলক্ষে কবিগুরুর স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে জাতীয়ভাবে কোনো আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও রবীন্দ্র ভক্তরা। 

বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, অনেকটা অনেকটা সুনসান নিরোবতা। হাতে গুণা গুটিকয়েক দর্শনার্থী ও ভক্তরা এসেছেন বিভিন্ন এলাকা থেকে।

রবীন্দ্রপ্রেমীরা বলেন , জন্মবার্ষিকীতে জাতীয়ভাবে আরাম্ভরপূর্ণ তিন দিনব্যাপী আয়োজন করা হয়ে থাকে। তখন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দর পদচারণায় মুখরিত থাকে কুঠিবাড়ি। তবে প্রয়াণ দিবসে অনেকটায় ভাটা পড়ে থাকে। প্রয়াণ দিবসও জাতীয়ভাবে পালনের দাবি জানান তারা।

কবিগুরুর ৮৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, গান, কবিতা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্র কু্ঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, জন্মবার্ষিকীর ন্যায় প্রয়াণ দিবসটিও জাতীয়ভাবে পালনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে