• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন রামিসার পরিবার রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন ও দফায় দফায় সংঘর্ষ রামিসার হত্যার বিচারের দাবিতে ঢাকায় এনসিপির মশাল মিছিল যতক্ষণ পর্যন্ত সরকার সেনাবাহিনীকে চাইবে, মাঠে থেকে কাজ করে যাব রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যার দ্রুত বিচার, চার্জশিট ও পুনর্বাসনে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবীতে বিক্ষোভ শিশু রামিসার পরিবারের পক্ষে লড়বেন শিশির মনির প্রতিরক্ষা প্রযুক্তি ও সুন্দরবন সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রিসভায় অনুমোদন রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দিলেন দ্রুত বিচারের আশ্বাস

৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ১০:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজ সোমবার (৪ আগস্ট) সংগঠনের ৭৮ শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা, উপহার এবং আর্থিক অনুদান প্রদান করবে।

গতকাল রোববার (৩ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, “এটি কোনো সাংগঠনিক শক্তি প্রদর্শনের আয়োজন নয়, বরং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ।” অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা জানানো হবে বলেও তিনি জানান।

এছাড়া, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অবদানের জন্য যুবদলের ১২ জন প্রবাসী নেতা এবং ছয়জন প্রয়াত নেতাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। জুলাই আন্দোলনে সক্রিয় মহানগর ও জেলা ইউনিটের নেতারাও এই সম্মাননার আওতায় থাকবেন।

মোনায়েম মুন্না জানান, ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে যুবদল গ্রাফিতি অঙ্কন করেছে। আজ ঢাকা মহানগরীর ১০টি আর্ট স্কুলের প্রায় ১,৫০০ শিশু-কিশোর অংশ নেবে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। প্রতিযোগিতার শীর্ষ ৫০ জন অংশগ্রহণকারীকে দেওয়া হবে সনদ ও উপহারসামগ্রী।

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টকে যারা কুক্ষিগত করার চেষ্টা করছেন, তাদের প্রতি আহ্বান-রাজনীতি যেন উত্তপ্ত না হয়। দুইয়ে-দুইয়ে সব সময় চার হয় না।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক এবং উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা ফখরুলের বক্তব্যকে ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ বলছে জামায়াত
মির্জা ফখরুলের বক্তব্যকে ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ বলছে জামায়াত
ধর্ষণে প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাচ্ছেন গোলাম পরওয়ার
ধর্ষণে প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাচ্ছেন গোলাম পরওয়ার
নিষিদ্ধ সংগঠনের নামে কর্মসূচির সুযোগ নেই: ইশরাক
নিষিদ্ধ সংগঠনের নামে কর্মসূচির সুযোগ নেই: ইশরাক