• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জাবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ 'অদম্য ২৪' উদ্বোধন

   ১ আগস্ট ২০২৫, ১২:০১ পি.এম.
জাবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ 'অদম্য ২৪' উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ অদম্য- ২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের সামনে অদম্য-২৪ উদ্বোধন হয়।

এসময় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান আমাদের মুক্তি এনে দিয়েছে। যে স্বপ্ন নিয়ে আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছে, সে স্বপ্নগুলো সম্পূর্ণ পুরন হয়েছে বলে আমি মনে করি না। আমাদের জুলাই পর একটা শুভসূচনা হয়েছে এটা সত্য কিন্তু বৈচিত্র্যের নামে বিভাজন আমরা করছি তাতে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়তে এগিয়ে আসতে হবে।"

শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, "গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই অর্ন্তবর্তীকালীন সরকার বিচারকার্যে কোনো ধরনের কার্পণ্য করবে না। খুব শিগগিরই বিচার কার্যক্রম দৃশ্যমান হবে, সংস্কারের কাজও এগিয়ে চলছে। আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সংস্কার চুক্তি করতে, যার পরই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবো। সারা দেশের মানুষ এই সময়টির দিকে, জাতীয় ঐক্যের দিকে তাকিয়ে আছে—পেছনের ফ্যাসিবাদী শাসন পেরিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আশায়।"

জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ অদম্য-২৪ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ -উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম’সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন