• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সমকামিতা: ডুয়েটের ৭ শিক্ষার্থী বহিষ্কার

   ২৬ জুলাই ২০২৫, ০৩:৪৮ পি.এম.
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট)। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সমকামিতার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৯ জুলাই মধ্যরাতে সমকামিতার অভিযোগ তুলে কয়েক শিক্ষার্থীকে সহপাঠীরা আটক করলে তাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়। একপর্যায়ে গত মঙ্গলবার পাঁচজনকে হল থেকে বহিষ্কার করা হয়। এর পর সমকামিতার সঙ্গে সম্পৃক্ত এমন আরও কয়েকজনের নাম বেরিয়ে এলে বৃহস্পতিবার আরও দুজনকে বহিষ্কার করা হয়।

তিনি বলেন, তদন্ত কমিটি সাত কর্মদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে ও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান