• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আওয়ামী লীগের উচিৎ ভারতে রাজনীতি করা- জাগপা

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, বাংলাদেশের মাটি আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের জনগণ। ২০২৪ সালের অগাস্ট মাসের ৫ তারিখের পর পলাতক আওয়ামী লীগের আর দেশের মাটিতে রাজনীতি করার অধিকার নাই। আওয়ামী লীগ কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করে নাই। তারা রাজনীতি করেছে তাদের প্রভু ভারতের জন্য। বাংলাদেশ ভুলে আওয়ামী লীগের উচিৎ ভারতে রাজনীতি করা। 

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৬তম দিন আজ ২৬ জুলাই ঢাকা মহানগর উত্তরের মহাখালী আমতলী, কাচা বাজার, ব্যাসট্যান্ড এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। 

জাগপা নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ ভারতের পরিকল্পনায় গর্ত থেকে অনলাইনে সংবদ্ধ হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। সাধারণ আন্দোলনের মাঝে ঢুকে বিশৃঙ্খলা করছে। তারা ভুলে গেছে বাংলাদেশের মানুষ এখনো ২ বিষয়ে একতাবদ্ধ। আওয়ামী লীগের রাজনীতি এবং ভারতের আধিপত্যবাদকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। 

পথসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, ক্রীড়া সম্পাদক জনি নন্দী, ঢাকা মহানগর জাগপা নেতা ওয়াদুদ উল্লাহ, আল আমিন, বোরহান উদ্দিন প্রমূখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
জামাতের সম্পূর্ণ ইতিহাস ভণ্ডামীর ইতিহাস: আমানউল্লাহ আমান
জামাতের সম্পূর্ণ ইতিহাস ভণ্ডামীর ইতিহাস: আমানউল্লাহ আমান
বাজেট সম্ভাবনাময়, তবে চ্যালেঞ্জিং: আনিসুল ইসলাম
বাজেট সম্ভাবনাময়, তবে চ্যালেঞ্জিং: আনিসুল ইসলাম