• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাজবাড়ীতে ভ্যানচালক

রুপল হত্যা মামলায় শাশুড়ি ও পুত্রবধূ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ০৭:২৩ পি.এম.

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক রুপল শেখ হত্যা মামলায় শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তারকৃতরা হলো, স্থানীয় শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) ও ছেলে রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।
 
নিহত রুপল শেখ (২৭) ওই এলাকার জিন্নাহ শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক এবং দিনমজুর ছিলেন।
 
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, মামলাটি তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের ওপর অর্পণের পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
 
উল্লেখ্য, গত ১৭ মে বিকেলে রুপল শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির আঙিনায় নিয়ে যাওয়া হয়। সেখানে মিথ্যা চুরির অভিযোগ ও গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অপবাদে তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় রুপলকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় নিহতের মামা মো. কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। পরে নিহতের মা রাবেয়া বেগম আদালতে আরও একটি মামলা দায়ের করেন।
 
ভিওডি বাংলা/ কামাল হোসেন/এম 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে