• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

মুখ্য বিষয় যেন হারিয়ে না যায়

সাজিদ ইস্যুতে আল কুরআন বিভাগের সভাপতি

   ২৩ জুলাই ২০২৫, ০৫:২৫ পি.এম.
ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্ মৃত্যুর সুষ্টু তদন্ত নিশ্চিতে আল কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি বলেছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো মুখ্য বিষয় যেন হারিয়ে না যায়। এবিষয়ে অত্যন্ত সচেতনতার সাথে আপনাদের ভূমিকা রাখবেন।

বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের  শিক্ষাক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "অনেক সময় দেখা যায় শুধুমাত্র ট্র্যাকের বাহিরে কথা বলার কারণে মূল দাবি হারিয়ে যায়৷ আমিতো চাই বিচার। বিশ্ববিদ্যালয়ের লাইট ঠিক করা, পুকুর ঠিক করা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু বিচার প্রক্রিয়ার আগে যদি লাইটের দাবি বেশি আসে তাহলে বিচার প্রক্রিয়া ব্যাহত হবে এটাই স্বাভাবিক।

সাজিদ হত্যাকাণ্ড আমাদের চোখ খুলে দিয়েছে যে, এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় কতটা দুর্বল। আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো মুখ্য বিষয় যেন হারিয়ে না যায়। এবিষয়ে অত্যান্ত সচেতনতার সাথে আপনাদের ভূমিকা রাখবেন।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এখানে কোনো অপব্যবহার হবে না, সকল কিছুর প্রচারণা গুলো হতে হবে সঠিক। আপনাদের কাছে আমি এই সহযোগিতা কামনা করছি। 

তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন বিভাগ-সহ সকল সচেতন ছাত্রজনতা, ছাত্র-সংগঠন ও সাংবাদিকদের সঠিক ও সহায়ক ভূমিকা পালন করতে আহ্বান করেন। 

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন-সহ অন্যান্য শিক্ষকেরা।

এছাড়াও উপস্থিত ছিলেন শাখা বৈছাআ'র সমন্বয়ক এস এম সুইট,  ছাত্রশিবির সভাপতি মু. মাহামুদুল হাসান, ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহন্মেদ, ছাত্র ইউনিয়ন সভাপতি নূর আলম সিদ্দিকী, ছাত্র আন্দোলন সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত মজলিস সভাপতি সাদেক আহমেদ-সহ সংগঠনগুলোর  নেতাকর্মীরা।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন