• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি    ২২ জুলাই ২০২৫, ০৪:১৩ পি.এম.
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে বরিশাল শিক্ষাবোর্ডের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধের ফলে সড়কের দুই প্রান্তে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের বন্ধুরা মারা গেছে, এখনো কেউ কেউ মৃত্যুর সঙ্গে লড়ছে। অথচ এখনও সঠিকভাবে কারা মারা গেছে, কারা আহত তার কোনো তালিকা নেই। আমরা ন্যায়বিচার চাই।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। অপরদিকে আহতদের নির্ভুল তালিকা ও পরিসংখ্যান প্রকাশ করতে হবে; শিক্ষকদের গায়ে হাত তোলা সেনা সদস্যের ক্ষমা চাইতে হবে; নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে; পূরাতন ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নিরাপদ বিমান চালু করাসহ আমাদের ৬টি দাবি বাস্তবায়ন করতে হবে আর সেই দাবি বাস্তবায়নের জন্যই বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল