• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

শেখ হাসিনার ৬ মামলার বিচার দুই আদালতে

আদালত প্রতিবেদক    ২২ জুলাই ২০২৫, ০৩:৪১ পি.এম.
শেখ হাসিনা। সংগৃহীত ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা জমি বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ছয়টি মামলার বিচার পৃথক দুটি বিশেষ জজ আদালতে শুরু হচ্ছে। মামলাগুলোর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে ৩১ জুলাই।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও বিশেষ জজ আদালত-৫–এ তিনটি করে মামলা বদলি করে পাঠানো হয়েছে। গত রোববার বিচারক মো. জাকির হোসেন গালিব মামলাগুলো বিচারের জন্য এ দুটি আদালতে বদলির আদেশ দেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পূর্বাচল আবাসন প্রকল্পের কূটনৈতিক জোনে ৬টি প্লট অবৈধভাবে বরাদ্দ নেন। বরাদ্দ পাওয়া ব্যক্তিরা হলেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে রাজউক এসব প্লট বরাদ্দ দেয়, যা নিয়ম বহির্ভূত এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আদায় করা হয়েছে। এছাড়া, জড়িত রয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা, রাজউকের সাবেক সদস্য ও পরিচালকসহ মোট ১৮ জন।

মামলাগুলোতে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারা অনুসারে অভিযোগ আনা হয়েছে।

 ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
শিবির নেতা জিসান কারাগারে
শিবির নেতা জিসান কারাগারে
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত