• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কুষ্টিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে বিয়ে বাড়িতে ডাকাতি

   ২০ জুলাই ২০২৫, ০৪:১৭ পি.এম.

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া খোকসা উপজেলায় একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার  দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলাম গ্ৰামে বিধান কুমার রায় এর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল  স্বর্ণ অলংকার ও নগদ ৭০ হাজার টাকা সড় তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ৬/৭ জনের ডাকাত দল বাড়ির ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

ভুক্তভোগী বিধান কুমার রায় জানান, রাত পোহালেই মেয়ের বিয়ে। বিয়ের জন্য স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা সহ তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাত দল। প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার মালামাল লুট করছে ডাকাত দল। যাওয়ার সময় ডাকাতরা সবাইকে হত্যার হুমকি দিয়ে গেছে। এই ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

খোকসা থানার (ওসি) শেখ মোঃ মইনুল ইসলাম,   বলেন,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগীদের তথ্য মতে দুই জোড়া কানের দুল ও একটা নাকফুল সহ কিছু টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে