• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মাদারীপুরে ডিম ভর্তি পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত

   ১৭ জুলাই ২০২৫, ০৬:১৯ পি.এম.

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ডিমভর্তি একটি পিকআপভ্যান রাস্তার পাশে খাদে উল্টে পড়ে নুর নবী নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে ডাসার উপজেলার আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নবী পিরোজপুরের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে। মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ এহতেশামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপালগঞ্জ থেকে পিকআপভ্যানে ডিমবোঝাই করে শরীয়তপুর যাচ্ছিল চালক, হেলপার ও ব্যবসায়ী নুর নবী। মাঝপথে গোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক সড়কের ডাসার উপজেলার আশ্রম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় পিকআপভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক হিজবুল্লাহ, হেলপার সজিব ও ব্যবসায়ী নুর নবী। পরে চালক পালিয়ে গেলেও নুর নবীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে চালক হিজবুল্লাহ দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে