• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

   ১৬ জুলাই ২০২৫, ০৪:০১ পি.এম.

মাদারীপুর প্রতিনিধি

'ন্যায় ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মাদারীপুরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রোতিকা সরকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (সিসি) ডা: ফারজানা খানম।

এ সময় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আহসানউল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে