• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা সই

   ১৫ জুলাই ২০২৫, ০৫:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে বিনিময় বাড়াতে সমঝোতা স্মারক সই করলো ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানী ঢাকায় অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্মারক সই  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডিআরইউ এর স্মারকে সই করেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের প্রতিনিধি অলিভিয়া ছু।

অনুষ্ঠানে ডিআরইউ’র সব অতিথিকে স্বাগত জানিয়ে সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, গেলো ৫০ বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়েছে। এই সম্পর্ক উন্নয়নে অন্যতম ভূমিকা রাখে মিডিয়া। আজকের এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। 

তিনি বলেন, চীনা সংগঠনের সঙ্গে সেতু বন্ধনের কাজ করতে পারে ডিআরইউ এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব। 

অনুষ্ঠানে ডিআরইউ’র যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন বলেন, বাংলাদেশ ও চায়নার যে দীর্ঘ সম্পর্ক, এই সম্পর্কের সঙ্গে বাংলাদেশ ও চায়না মিডিয়ার একটা যোগসূত্র তৈরি হওয়া খুব দরকার ছিল। আজকের আয়োজনের মধ্যদিয়ে সেটি হলো। 

তিনি আশা প্রকাশ করে বলেন, সামনের দিনগুলোতে প্রযুক্তির পথে, উন্নয়নের পথে আমরা এক সঙ্গে হাঁটতে চাই।

ডিআরইউ’র ভাইস প্রেসিডেন্ট কাজী আনোয়ার বলেন, বাংলাদেশের সাংবাদিকরা চীন সম্পর্কিত নিউজ যদি চীনের মিডিয়া থেকে নেয়, তাহলে সঠিক তথ্য পাবে। আমরা বিদেশি মিডিয়ার মধ্য দিয়ে চীনকে নয়, সরাসরি চীনের চোখে চীনকে দেখতে চাই।

ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল বলেন, আজকের এই সমঝোতা সইয়ের মাধ্যমে চীনের পর্যটন খাত, স্বাস্থ্য, শিক্ষা নানা বিষয়ে কাজ করার সুযোগ আছে। গেলো ৫০ বছরে চীন ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত করতে ভূমিকা রাখতে পারে। 

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ এর ভাইস প্রেসিডেন্টসহ নির্বাহী পরিষদের সদস্যরা এবং সিএমজি বাংলার ঢাকা অফিসের সাংবাদিকরা।

অনুষ্ঠানে দুই সংগঠন কীভাবে সাংবাদিকদের মধ্যে তথ্য বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রম, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের মতো নানা বিষয়ে আরও সম্প্রীতি বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

২০২৪ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ-চায়না মিডিয়া ক্লাব। অন্যদিকে ঢাকা রিপোর্টাস ইউনিটির যাত্রা শুরু হয় ১৯৯৫ সালের ২৬ মে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গত ১ বছরে ৩৮৯জন সাংবাদিক হয়রানির শিকার: টিআইবি
গত ১ বছরে ৩৮৯জন সাংবাদিক হয়রানির শিকার: টিআইবি
মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব থাকতে পারে না : ইইউ
মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব থাকতে পারে না : ইইউ
অবাধ তথ্য প্রবাহের পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য : তথ্যমন্ত্রী
অবাধ তথ্য প্রবাহের পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য : তথ্যমন্ত্রী