• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

তাড়াশে সেলুন কর্মীর মরদেহ উদ্ধার

   ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

চলনবিল প্রতিনিধি 

সিরাজগঞ্জের তাড়াশে শান্ত (২০) নামের এক সেলুনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

সোমবার (১৪ জুলাই) সকালে  এ ঘটনা ঘটেছে মর্মে তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রতিবেশীরা জানান, রাতে শান্ত তার নিজ ঘরে শুয়ে ছিল। সকাল সাড়ে আটটার দিকে বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে দরজা ভেঙ্গে দেখতে পান শান্তর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।
তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা কেউ নিশ্চিত করতে পারেননি।

পরে খবর পেয়ে তাড়াশ থানার উপ পরিদর্শক মো: শিমুল প্রামানিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনুগ ব্যবস্থা নেয়া  হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে